Cyclone Arnab | বঙ্গোপসাগরে জন্মাল বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অর্ণব', জারি সতর্কতা!
Monday, October 26 2026, 3:15 pm

Key Highlightsআবহাওয়া ভবন জানিয়েছে, আজ মধ্যরাতের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুর বা বিকেলের দিকে বিশাখাপত্তনম ও বাপতলার মাঝে অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্মাল বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অর্ণব'। আবহাওয়া ভবন জানিয়েছে, আজ মধ্যরাতের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুর বা বিকেলের দিকে বিশাখাপত্তনম ও বাপতলার মাঝে অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পশ্চিমবঙ্গে এই ঝড়ের কোনো প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।


