Yashvir Singh | চোটের কবলে নীরজ, ভাগ্য খুললো যশবীরের, এশিয়ান গেমসের দলে কমনওয়েলথ গেমসে পদকজয়ী!
Friday, September 4 2026, 5:56 am

Key Highlightsপুরুষদের জ্যাভলিনে যশবীরের সঙ্গী রোহিত যাদব (Rohit Yadav)। নীরজ না থাকলেও দু’জনের সাম্প্রতিক পারফরম্যান্সে পদকের আশা দেখছে ভারত।
চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া। নীরজের বদলে দলে জায়গা করে নিলেন ২৪ বছরের যশবীর সিং (Yashvir Singh)। বৃহস্পতিবার এই পরিবর্তনের কথা জানিয়েছেন ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। জাপানের আইচি-নাগোয়ায় (Aichi-Nagoya) হতে চলা এশিয়ান গেমসে ভারতের হয়ে জ্যাভলিন টুর্নামেন্টে নামতে চলেছেন যশবীর সিং এবং রোহিত যাদব। লুধিয়ানায় ভারতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৮২.৯৩ মিটার ছুড়ে রোহিতের পর দ্বিতীয় হয়েছিলেন যশবীর। এবার এশিয়ান গেমসে পদকের লড়াইয়ে নজর থাকবে দুই খেলোয়াড়ের দিকে।
- Related topics -
- খেলাধুলা
- জ্যাভলিন
- নিরাজ চোপড়া
- খেলোয়াড়
- অন্য খেলা
- এশিয়ান গেমস


