APEC Summit | পরমাণু অস্ত্র ধ্বংসের ডাক জিনপিং-এর,আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান ট্রাম্পের!
Friday, November 20 2026, 3:48 pm

Key Highlightsচিনের শেনজেনে ৮০ মিনিটের ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসলেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন।
চিনের শেনজেনে ৮০ মিনিটের ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসলেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। অ্যাপেক সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠকের পর তিন দিনের চিন সফর সেরে ফেরেন ট্রাম্প। বিশ্ব শান্তি, আঞ্চলিক সংঘাত ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও পরমাণু অস্ত্র মুক্ত বিশ্বের প্রস্তাবে সায় দেননি ট্রাম্প। জিনপিং পরমাণু অস্ত্র ধ্বংসের ডাক দিলেও ট্রাম্প জানান, পরমাণু অস্ত্র হাতে এলে তা রাখা কঠিন হয়ে যায়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান ট্রাম্প। বৈঠকের আগে জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ট্রাম্প এবং দু’জনকেই ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। আঞ্চলিক শান্তি ও বড় শক্তিগুলোর সম্প্রীতির ওপর জোর দেন তিন রাষ্ট্রনেতা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
- শি জিনপিং
- ভ্লাদিমির পুতিন


