WTT | টেবিল টেনিসে অনবদ্য বাংলার মেয়েরা, মহিলা ডবলসে সোনা সুতীর্থা-ঐহিকার

Saturday, May 16 2026, 4:49 am
WTT | টেবিল টেনিসে অনবদ্য বাংলার মেয়েরা, মহিলা ডবলসে সোনা সুতীর্থা-ঐহিকার
highlightKey Highlights

তুরস্কে ডব্লিউটিটি ফিডারে চ্যাম্পিয়ন হলেন বাংলার প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ক্যাপাডোসিয়ায় মহিলা ডবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁরা।


বৃহস্পতিবার রাতে ফের ডব্লিউটিটি ফিডারে ইতিহাস গড়লো বাংলার মেয়েরা। এদিন তুরস্কে ডব্লিউটিটি ফিডারে চ্যাম্পিয়ন হলেন বাংলার প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। ইস্তানবুলে ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল শীর্ষবাছাই ইউ-ঝুন লি এবং তুং-চুয়ান চেন জুটি। চাইনিজ তাইপের জুটিকে ১২-১০ পয়েন্টে উড়িয়ে গেম জিতে চ্যাম্পিয়ন হন তাঁরা। উল্লেখ্য, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ক্যাপাডোসিয়ায় মহিলা ডবলসেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁরা। ইস্তানবুলের এই ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের অঙ্কুর ভট্টাচার্য ও প্রয়াস জৈন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File