WPL | মহিলাদের আইপিএল শুরু কবে? সম্পূর্ণ সূচি ঘোষণা BCCI-এর! একনজরে দিন-তারিখ

Thursday, November 5 2026, 6:35 am
WPL | মহিলাদের আইপিএল শুরু কবে? সম্পূর্ণ সূচি ঘোষণা BCCI-এর! একনজরে দিন-তারিখ
highlightKey Highlights

বুধবার ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লিউপিএলের (WPL) পঞ্চম সংস্করণ।wpl


বুধবার মহিলাদের প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা করল বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লিউপিএলের (WPL) পঞ্চম সংস্করণ। পাঁচটি দল দিয়ে এই টুর্নামেন্টে আয়োজিত হবে মোট ২২টি ম্যাচ। বরোদা ও মুম্বইয়ে, দুই ভেন্যুতেই হবে ১১টি করে ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ৭ ফেব্রুয়ারি ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ফাইনাল। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “আগামী বছর থেকে দলসংখ্যা বাড়ানো এবং প্রতিযোগিতার অন্য যেসব ক্ষেত্রে উন্নতি করা সম্ভব, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File