WPL Update | WPL-এ দল সংখ্যা বাড়ানোর ইঙ্গিত BCCI-র! খেলবে শাহরুখ খানের KKR-ও
Thursday, October 29 2026, 4:53 pm

Key Highlightsমহিলা ক্রিকেটারদের আরো বেশি করে সুযোগ দিতে WPL-এ দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে বোর্ড, এমনটাই জানালেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া।
২৮ অক্টোবর উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) নিলাম হয়েছে। এবার ভারতের মহিলা ক্রিকেটের উন্নতির লক্ষ্যে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এদিন BCCI সচিব দেবজিৎ সইকিয়া জানালেন, WPL-এ দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে বোর্ড। বর্তমানে পাঁচটি দলকে নিয়ে আয়োজিত হয় WPL। বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, গুজরাট, এবং উত্তরপ্রদেশ। দল বাড়ালে আরও প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবেন, আশা বোর্ডের। সূত্রের খবর, আগামী বছর থেকে WPL-এ দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে BCCI-এর। আগামী মরশুমে WPLএ kkr-এর জন্যে ঝাঁপাতে পারেন শাহরুখ। KKR-কে দেখা যেতে পারে পরবর্তী WPL-এ।
- Related topics -
- খেলাধুলা
- শাহরুখ খান
- কেকেআর
- wpl
- ওমেন্স প্রিমিয়ার লীগ
- বিসিসিআই
- বিসিসিআই প্রেসিডেন্ট
- ক্রিকেট
- মহিলা ক্রিকেটার
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল


