Women's reservation Bill | আজই সংসদে পেশ হবে 'মহিলা সংরক্ষণ সংশোধনী বিল', বিরুদ্ধে ভোট বিরোধী শিবিরের!
Thursday, April 16 2026, 6:30 am

Key Highlightsমহিলা আসন সংরক্ষণে সমর্থন বজায় রেখেও ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির।
আজই সংসদে পেশ হতে চলেছে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বাস্তবায়নের আগে লোকসভা আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে প্রায় ৮৫০ করা হতে পারে। রাজ্য বিধানসভাগুলিতেও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করতে আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের অভিযোগ, “ডিলিমিটেশনই আসল এজেন্ডা, মহিলা সংরক্ষণ কেবল অজুহাত।”
- Related topics -
- দেশ
- সংসদ ভবন
- সংসদ
- ভারতীয় পার্লামেন্ট
- নারী সুরক্ষা


