Women's Asia Cup 2026 | ভারত বনাম পাকিস্তান মহারণ! ঘোষিত এশিয়া কাপে হরমনপ্রীতদের সূচি
Friday, August 7 2026, 4:51 am

Key Highlightsবৃহস্পতিবার ঘোষিত হয়েছে এবারের এশিয়া কাপের ক্রীড়াসূচি। ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ওই প্রতিযোগিতা।
বৃহস্পতিতে ঘোষিত হলো এবারের এশিয়া কাপের ক্রীড়াসূচি। ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। দেখে নিন পাক মহিলা দলের বিরুদ্ধে কবে খেলতে নামছেন হরমনপ্রীতরা। এশিয়া কাপের ম্যাচগুলি হবে টি২০ ফর্ম্যাটে। ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ওই প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। বিপক্ষ থাইল্যান্ড। ৩ তারিখে ভারত বনাম হংকং চায়না। ৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান। স্থানীয় সময় সাড়ে ৬টা থেকে শুরু হবে ম্যাচ। সেমিফাইনাল খেলা হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ফাইনাল একদিন পরে ১৩ তারিখে। ২০১২, ২০১৬ এবং ২০২২ সালে মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। এবার সেই ধারা বজায় থাকে কিনা সেটাই দেখার।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়া
- এশিয়া কাপ
- এশিয়ান চ্যাম্পিয়নস
- ভারত
- পাকিস্তান
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- মহিলা ক্রিকেটার
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল


