WB Govt | সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা, জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা!

Monday, May 11 2026, 4:39 pm
WB Govt | সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা, জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা!
highlightKey Highlights

বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ জানান, জুন মাসের প্রথম থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।


ক্ষমতায় আসার আগেই বিজেপি নারীর উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়েছিলো, যার মধ্যে অন্যতম ছিল অন্নপূর্ণা ভান্ডার ও সরকারি বাসে যাতায়াত। এবার প্রতিশ্রুতি মতোই বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ জানান, জুন মাসের প্রথম থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। আনন্দময় বর্মণ নবান্নের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, “নতুন সরকারের আজই প্রথম ক্যাবিনেট বৈঠক ছিল। আমাদের সব বিধায়কদের ডাকা হয়েছিল। এতদিন বাংলার মানুষ যে সকল সুবিধা পাননি সেগুলি পেয়ে যাবেন। জুন মাসের প্রথম থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, সরকারি বাসে মহিলারা ফ্রি-তে যাতায়াত করতে পারবেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File