Midnapore | কেশপুরে ভোট দিয়ে বেরনোর পরেই মৃত্যু মহিলার, প্রচন্ড গরমে পটাশপুরে মৃত্যু আরেক ভোটারের!
Thursday, April 23 2026, 6:40 am

Key Highlightsকেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পরে মৃত্যু হয় ইসরাতন বিবির।
ভোট দিয়ে এসে মৃত্যু এক মহিলার। সূত্রের খবর, কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পরে মৃত্যু হয় ইসরাতন বিবির। তিনি কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা, বয়স পঞ্চাশের কাছাকাছি। ইসরাতন বিবির বাড়িতে রয়েছেন তাঁর স্বামী শেখ নবাবজান আলি, দুই ছেলে এবং দুই মেয়ে। পরিবারের দাবি, ইসরাতন বিবির স্বামী শেখ নবাবজান আলির নাম SIR-এ কাটা গিয়েছে। পরিবারের বাকি সবার নামই কেটে গিয়েছিল। এই কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এদিকে পটাশপুরের বামনবাড় জুনিয়ার হাইস্কুলের ২৩৪ নম্বর বুথেও এক ভোটারের মৃত্যুর খবর এসেছে। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নৃপেন্দ্রনাথ দাস (৫৮) নামের এক ব্যক্তির।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মেদিনীপুর
- মৃত্যু


