Ethanol | চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতেই ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহারে লাগাম টানার কথা ভাবছে কেন্দ্র!

Tuesday, August 11 2026, 4:12 pm
Ethanol | চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতেই ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহারে লাগাম টানার কথা ভাবছে কেন্দ্র!
highlightKey Highlights

দেশের বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চিনির দাম। এঅবস্থায় এবার ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহারে লাগাম টানার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।


দেশের বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চিনির দাম। এঅবস্থায় এবার ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহারে লাগাম টানার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আগামী অক্টোবর থেকে শুরু হতে চলেছে নতুন চিনি মরশুম। সেই সময় ইথানল তৈরিতে ব্যবহৃত আখের পরিমাণ সীমিত করা, অথবা সাময়িকভাবে তা বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে সরকার। মূল লক্ষ্য, চিনির উৎপাদন বাড়ানো এবং বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে আনা। সরকার ও শিল্পমহলের সঙ্গে যুক্ত সূত্রের খবর, মহারাষ্ট্র ও কর্নাটকে এবার তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যতম প্রধান আখ উৎপাদনকারী এই দুই রাজ্যে বৃষ্টির ঘাটতির কারণে আগামী মরশুমে চিনির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাজারে চিনির জোগান নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ইথানলের পরিবর্তে চিনির উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File