EL Nino Effect | ‘গডজ়িলা’ এল নিনো-র জেরে কি ফিকে হবে এ বছরের শীত?

Friday, October 23 2026, 1:54 pm
EL Nino Effect | ‘গডজ়িলা’ এল নিনো-র জেরে কি ফিকে হবে এ বছরের শীত?
highlightKey Highlights

প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে অতি শক্তিশালী ‘গডজ়িলা’ এল নিনিও।


প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে অতি শক্তিশালী ‘গডজ়িলা’ এল নিনো। WMO-র পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে এবং বছরের শেষে এটি চরম রূপ নিতে পারে। এর প্রভাবে এ বছর ভারতের শীতের স্বাভাবিক ছন্দে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।তবে শীত পুরোপুরি উধাও হয়ে যাবে—এমনটা এখনই বলা যাচ্ছে না। কারণ, ভারত মহাসাগরের ‘পজ়িটিভ আইওডি’ এল নিনিওর কিছু প্রতিকূল প্রভাব কিছুটা প্রশমিত করতে পারে। তা সত্ত্বেও অতিরিক্ত উষ্ণতার জেরে দেশের বিস্তীর্ণ অংশে শীতের দাপট ফিকে হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সুনির্দিষ্ট পূর্বাভাসের জন্য মৌসম ভবনের পরবর্তী রিপোর্টের অপেক্ষা করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File