Kolkata Metro | দ্বিতীয় দফার ভোটের দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা? কী জানালো কর্তৃপক্ষ?
Tuesday, April 28 2026, 12:03 pm

Key Highlightsমেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো এ দিনও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট অর্থাৎ মূল ফোকাস কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। তাই অনেকেরই প্রশ্ন, এই দিন শহরের মেট্রো স্বাভাবিকভাবে চলবে কিনা। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো এ দিনও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সেদিন ব্লু, গ্রিন ও অরেঞ্জ তিনটি লাইনেই নিয়মমাফিক মেট্রো চলবে। যে সময় মেট্রো প্রতিদিন চলে, সেদিনও সেই সময়ই চলবে। মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভোটের দিন যাত্রীরা কোনও অসুবিধায় পড়বেন না। নিয়মিত পরিষেবাই চালু থাকবে, অতিরিক্ত ভিড় বা নিরাপত্তার বিষয়েও নজর রাখা হবে।


