North Bengal | বঙ্গে ভোট তরজা, রাজবংশীদের পাশে পাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?
Sunday, March 22 2026, 4:08 am

Key Highlightsরাজবংশী অধ্যুষিত এলাকায় একাধিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে রাজবংশীদের সমর্থন কাদের দিকে থাকবে, তা নিয়ে বিজেপি ও তৃণমূলের তরজা বাড়ছে।
বঙ্গে শুরু ভোটের তোড়জোড়। প্রচারে নেমে পড়েছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। ২৩ এপ্রিল ভোট হবে উত্তরবঙ্গের আসনগুলোতে। উত্তরবঙ্গে বিধানসভা আসন ৫৪টি। তার মধ্যে ২২টি আসন রাজবংশী অধ্যুষিত। রাজবংশীদের সমর্থন কাদের দিকে থাকবে তা নিয়ে ইতিমধ্যেই তরজা বাড়ছে। সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকেই নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ (মঙ্গলবার) ময়নাগুড়িতে সভা রয়েছে তাঁর। এছাড়াও মাটিগাড়া-নকশালবাড়ি, আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
- Related topics -
- রাজ্য
- রাজনীতি
- রাজনীতিবিদ
- উত্তরবঙ্গ সংবাদ
- উত্তরবঙ্গ
- ভোট প্রচার
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- বিজেপি সাংসদ
- বিজেপি প্রার্থী


