Mamata Banerjee | হাইকোর্ট থেকে বেরোনোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে 'চোর চোর' স্লোগান, কোনও রকমে গাড়িতে ওঠেন মমতা
Thursday, May 14 2026, 9:54 am

Key Highlightsমামলার শুনানি শেষে তিনি যখন বের হচ্ছেন, তখন হুলস্থুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে।
ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে বৃহস্পতিবার সকাল সকাল আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজ্য জুড়ে নবদম্পতি থেকে বৃদ্ধদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। হাই কোর্টে প্রবেশের সময় তাঁকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। কিন্তু মামলার শুনানি শেষে তিনি যখন বের হচ্ছেন, তখন হুলস্থুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই হয় যে মমতাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেনি পুলিশ। কোনও রকমে মমতাকে ঘিরে ধরে গাড়িতে ওঠান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা হাইকোর্ট
- মমতা ব্যানার্জী


