Whatsapp | নতুন User ID ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, গভীর উদ্বেগে কেন্দ্রীয় সরকার!

Key Highlightsহোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজিং অ্যাপ আনতে চলেছে বিরাট পরিবর্তন।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজিং অ্যাপ আনতে চলেছে বিরাট পরিবর্তন। এবার থেকে ফোন নম্বর না দেখিয়েও, অচেনা ব্যক্তির সঙ্গে চ্যাট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে। এতে গ্রাহকদের প্রাইভেসিতে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শীঘ্রই বিশ্ব জুড়ে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপের নতুন ফিচার আনা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন ফিচার যোগ হবে। এতে ব্যবহারকারীরা নিজেদের মোবাইল নম্বর প্রকাশ করার বদলে, নিজেদের ইউনিক ইউজার নেম ব্যবহার করে অচেনা কারোর সঙ্গে (যার নম্বর আগে থেকে সেভ নেই) কথা শুরু করতে পারবে। অ্যাপের মাধ্যমেই এই ইউজার নেম তৈরি করা যাবে। তবে তবে এই প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বেগ ভারতীয় সরকার। কেন্দ্র এই নতুন সিস্টেমের উপরে কড়া নজর রাখছে। যদি কোনও অনিয়ম খুঁজে পাওয়া যায়, তবে সরকার মেটা (Meta)-কে নোটিসও পাঠাতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- হোয়াটস্যাপ
- হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ


