High Blood Pressure | প্রেসার কমলেই ORS পান, প্রেসার বাড়লে কী করবেন? জানুন এই সহজ টিপস!

Thursday, August 6 2026, 12:45 pm
High Blood Pressure | প্রেসার কমলেই ORS পান, প্রেসার বাড়লে কী করবেন? জানুন এই সহজ টিপস!
highlightKey Highlights

কিন্তু প্রেসার বা রক্তচাপ বাড়লে কী করবেন অনেকেই বুঝতে পারেন না।


প্রেসার বা রক্তচাপ কমে গেলে নুন চিনির জল বা ‘ORS’খেতে হয়, তা অধিকাংশ মানুষই জানেন। কিন্তু প্রেসার বা রক্তচাপ বাড়লে কী করবেন অনেকেই বুঝতে পারেন না। রক্তচাপ এক ধাক্কায় বেড়ে যাওয়ার অন্যতম ছদ্মবেশী কারণ হলো শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন। শরীরে জল কমে গেলে আমাদের রক্তনালীগুলো সরু হয়ে আসে, ফলে রক্ত সঞ্চালন করতে হৃদপিণ্ডকে দ্বিগুণ কষ্ট করতে হয়। ফলে হঠাৎ প্রেসার বাড়ার লক্ষণ টের পেলেই ঘাবড়ে না গিয়ে এক জায়গায় থিতু হয়ে বসুন। তারপর এক গ্লাস জল ধীরে ধীরে ছোট চুমুকে পান করুন। চোখ বন্ধ করে নাক দিয়ে লম্বা শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। টানা মিনিট পাঁচেক এমনটা করলেই ব্রেন সিগন্যাল পাবে যে সব ঠিক আছে, আর প্রেসারও নামতে শুরু করবে। প্রেসার কম-বেশি হলেই নুন-জল খাওয়ার যে চটজলদি অভ্যাস অনেকের আছে, ভুল করেও তা করবেন না। এতে বিপদ বরং কয়েক গুণ বেড়ে যাবে! ডাক্তারের দেওয়া প্রেসারের কোনও ইমার্জেন্সি ওষুধ যদি আপনার কাছে থাকে, তবে সেটা খেয়ে নিন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই কোনও অসুধ খাবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File