Jagadish Chandra Bose | কী লুকিয়ে রয়েছে জগদীশ চন্দ্র বসুর সিন্দুকে? ৮৯ বছর বছর সিন্দুক রহস্যের কিনারা করতে উদ্যোগী হাইকোর্ট!
Saturday, November 21 2026, 11:23 am

Key Highlightsগিরিডির শান্তি ভবনে থাকা আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুকটি ১৯৩৭ সালে তাঁর মৃত্যুর পর থেকে দীর্ঘ ৮৯ বছর ধরে বন্ধ রয়েছে।
গিরিডির শান্তি ভবনে থাকা আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুকটি ১৯৩৭ সালে তাঁর মৃত্যুর পর থেকে দীর্ঘ ৮৯ বছর ধরে বন্ধ রয়েছে। এবার অপ্রকাশিত গবেষণাপত্র বা মূল্যবান বৈজ্ঞানিক নথির খোঁজে এই রহস্যের কিনারা করতে উদ্যোগী হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। শান্তি ভবনের বেহাল দশা নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ উপযুক্ত নজরদারিতে সিন্দুকটি খুলে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আদালতের মতে, এর ভিতরে থাকা নথি বিজ্ঞানচর্চার সমাজকে সমৃদ্ধ করতে পারে। পাশাপাশি শান্তি ভবন সংগ্রহশালার সংস্কার ও উন্নয়ন নিয়ে বিস্তারিত হলফনামা জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরকে। ঐতিহাসিক এই সিন্দুক ঘিরে গবেষক ও সাধারণ মানুষের কৌতূহল এবার তুঙ্গে।


