Ashoka Chakra | অশোক চক্রের ২৪ টি দাগের অর্থ কী? কেনই বা এই নকশার রং হয় নীল?

Key Highlightsআপনি কি জানেন আমাদের জাতীয় পতাকার কেন্দ্রে অবস্থিত গাঢ় নীল রঙের অশোক চক্রটি কেবল নকশা নয়, এর পেছনে রয়েছে গভীর ইতিহাস।
সমগ্র ভারতবর্ষ আজ স্বাধীনতা দিবসের উদযাপনে মুখরিত। সর্বত্র সগৌরবে উড়ছে তেরঙ্গা পতাকা। আপনি কি জানেন আমাদের জাতীয় পতাকার কেন্দ্রে অবস্থিত গাঢ় নীল রঙের অশোক চক্রটি কেবল নকশা নয়, এর পেছনে রয়েছে গভীর ইতিহাস। বারাণসীর বিখ্যাত সারনাথ অশোক সিংহস্তম্ভের ধর্মচক্র থেকে নেওয়া এই প্রতীকটি ১৯৪৭ সালের ২২ জুলাই সংবিধান সভায় গৃহীত হয়। পতাকায় মহাত্মা গান্ধীর আত্মনির্ভরতার প্রতীক ‘চরকা’র বদলে দেশের সুপ্রাচীন ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে এই চক্র যুক্ত করা হয়। ‘ফ্ল্যাগ কোড’ অনুসারে সাদা অংশের মাঝখানে থাকা চক্রের ২৪টি আরা নৈতিকতা, সত্য ও ধর্মের মতো গুণের পাশাপাশি দিনের ২৪ ঘণ্টাকে নির্দেশ করে। এর মূল বার্তা অবিরাম গতিশীলতা—কারণ গতিতেই জীবন আর স্থবিরতায় পতন। এটি দেশবাসীকে জাতীয় অগ্রগতির আহ্বান জানায়। তেরঙ্গা ছাড়াও ভারতের জাতীয় প্রতীক এবং সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কারে অশোক চক্র স্থান পেয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- স্বাধীনতা দিবস
- ভারতের জাতীয় পতাকা
- জাতীয় পতাকা
- ইতিহাস


