Trump-Netanyahu | ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কী? ঘণ্টা খানেকের কথায় তুমুল তর্কাতর্কি ট্রাম্প-নেতানিয়াহুর!

Thursday, May 21 2026, 7:45 am
Trump-Netanyahu | ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কী? ঘণ্টা খানেকের কথায় তুমুল তর্কাতর্কি ট্রাম্প-নেতানিয়াহুর!
highlightKey Highlights

ইরানের যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে।


ইরানের যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। সূত্রের খবর, ফোনে ঘণ্টা খানেকের কথাবর্তায় দুই রাষ্ট্রনেতার মধ্যে তুমুল তর্কাতর্কিও হয়েছে। আমেরিকার সংবাদমাধ্যম ‘অ্যাক্সিয়স’-এর রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে সম্প্রতি ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনে আলোচনা হয়েছে। ফোনে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, তিনি চান আবার ইরানের উপর হামলা শুরু করতে। কিন্তু ট্রাম্প বার বার জানিয়েছেন, আবার অস্ত্র ধরার আগে কূটনীতির পথে বিবাদ মেটানোর চেষ্টা করা উচিত। তাতেই রাষ্ট্রনেতার মধ্যে তর্কাতর্কি হয়। পরে ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন, যদি শান্তি আলোচনা ফলপ্রসূ না হয়, তিনি আবার যুদ্ধের পথেই হাঁটবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File