Cristiano Ronaldo | কেরিয়ারে অন্যতম খারাপ ফর্মে ক্রিস্তিয়ানো, কঙ্গো ড্র-য়ের ম্যাচের পর কী বললেন রোনাল্ডো?
Thursday, June 18 2026, 5:55 am

Key Highlightsচলতি ফিফা বিশ্বকাপে কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের ১-১ গোলে ড্র-য়ের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে সে ভাবে গেলো না মাঠে।
চলতি ফিফা বিশ্বকাপে কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের ১-১ গোলে ড্র-য়ের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে সে ভাবে গেলো না মাঠে। ব্যাক পাস থেকে শুরু করে সহজ সুযোগ মিস সবকিছুই ছিল তাঁর নামের পাশে। ম্যাচ ড্র করার থেকেও তাই এখন বড় বিষয় রোনাল্ডোর ফর্ম। এই খারাপ পারফরম্যান্স করে তিনি বড় টুর্নামেন্টে টানা ১০টা ম্যাচে গোল পেলেন না। গোটা ম্যাচে রোনাল্ডো ২৫টা টাচ পেয়েছেন। গোলের তিনটে শট নেওয়ার চেষ্টা করেছেন এবং বল দখলের লড়াইয়ে জিতেছেন মাত্র একবার। বিশ্বমঞ্চে অভিজ্ঞ প্লেয়ারের ক্ষেত্রে এই পরিসংখ্যান অতীতে দেখা যায়নি। এবার এই বিষয়ে মুখ খুললেন তারকা ফুটবলার। ম্যাচ ড্র করার পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, ‘আমি যেরকম শুরু চেয়েছিলাম সে রকম পাইনি। কিন্তু কিছুই শেষ হয়ে যায়নি। পরের ম্যাচের দিকে নজর দেওয়া শুরু করো।’
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফিফা
- ফিফা বিশ্বকাপ


