Weather Update | মহাসপ্তমীতে উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভবনা আজ?

Saturday, October 17 2026, 1:38 am
Weather Update | মহাসপ্তমীতে উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভবনা আজ?
highlightKey Highlights

কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ মহাসপ্তমীতে উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, ফলে আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলবে না। ঠাকুর দেখতে বেরোনোর সময় তাই ছাতা সঙ্গে রাখা জরুরি। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File