WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Weather Update | বঙ্গে ফের বর্ষার দাপট, শুক্রবার দক্ষিণবঙ্গের ৭টি জেলায় জারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা!
Thursday, August 21 2025, 1:43 pm

Key Highlightsশুক্রবার দক্ষিণবঙ্গের সাতটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঙ্গালী,
ফের বঙ্গে বাড়লো বৃষ্টির দাপট। শুক্রবার দক্ষিণবঙ্গের সাতটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার একটি বা দুটি অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে খবর।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বর্ষাকাল
- বৃষ্টিপাত


