Weather Update | সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার পরিস্থিতি, রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা!

Key Highlightsবঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে।
দক্ষিণবঙ্গজুড়ে সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার ঝড়-বৃষ্টির পরিস্থিতি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখাও অবস্থান করছে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। আজ কলকাতায় হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও রেকর্ড করা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বর্ষাকাল
- বৃষ্টিপাত


