Weather Update | আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকা! তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের!

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ কখনও মেঘলা, আবার কখনও হালকা রোদের দেখা মিলছে। তবে আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকা। হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি নামতে পারে। উপকূলবর্তী ও লাগোয়া এই দুই জেলাতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুরের দুই জেলাতেই। বীরভূম জেলাতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


