Weather Update | সন্ধ্যে নামতেই বদলে গেলো আবহাওয়া, বঙ্গে জারি ঝড়-বৃষ্টির কমলা ও লাল সতর্কতা!

Sunday, March 15 2026, 3:26 pm
Weather Update | সন্ধ্যে নামতেই বদলে গেলো আবহাওয়া, বঙ্গে জারি ঝড়-বৃষ্টির কমলা ও লাল সতর্কতা!
highlightKey Highlights

পূর্ব বর্ধমান ও হুগলিতে রয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়ায়।


সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা সহ বঙ্গের একাধিক জেলা। সন্ধ্যে নামতেই একেবারে বদলে গেলো আবহাওয়া। ঝড়ো হাওয়ার সঙ্গে একাধিক অংশে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান ও হুগলিতে রয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়ায়। হওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে বজ্রগর্ভ মেঘ ঢোকার জন্য ১৬ তারিখে অর্থাৎ সোমবার হাওয়ার গতিবেগ আরও বাড়বে। ২০ ও ২১ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File