Durga Puja Weather | পুজোয় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কি প্যান্ডেল হপিংয়ে বাধ সাধবে জল? কেমন থাকবে পুজোর দিনগুলোয় আবহাওয়া?
Friday, October 9 2026, 12:19 pm

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক ও অনুকূল থাকলেও, দক্ষিণবঙ্গ ও কলকাতায় পুজোর মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উৎসবের মরসুমে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক ও অনুকূল থাকলেও, দক্ষিণবঙ্গ ও কলকাতায় পুজোর মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোর শুরুতে ১১ থেকে ১৩ অক্টোবর আবহাওয়া মূলত শুকনোই থাকবে। তবে ১৪ অক্টোবর থেকে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ১৫ থেকে ১৭ অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ ও ১৯ অক্টোবরও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে ২০ অক্টোবর থেকে ফের আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর সামান্য বৃষ্টির সম্ভাবনা ছাড়া বাকি দিনগুলো আবহাওয়া মূলত শুষ্ক ও মনোরম থাকবে।


