Weather Update | কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি, দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা!

Wednesday, June 10 2026, 11:39 am
Weather Update | কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি, দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা!
highlightKey Highlights

বুধবার দুপুরে জারি করা হয়েছিল ঝড়বৃষ্টির লাল সতর্কতা। সেই পূর্বাভাস মতোই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বুধবার বিকেল থেকেই শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি।


মঙ্গলবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এবার বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গেও শুরু হলো বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি। গত সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি চলছে। দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা। বুধবার দুপুরে জারি করা হয়েছিল ঝড়বৃষ্টির লাল সতর্কতা। সেই পূর্বাভাস মতোই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বুধবার বিকেল থেকেই শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। কলকাতা, হাওড়া-সহ একাধিক জায়গায় মুষলধারে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গেই চলছে বজ্রপাতও। আগামী দুই-তিন ঘণ্টায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এর পাশাপাশি, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File