West Bengal State Lottery | ফিরছে ‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’! সরকারের আয় বাড়াতে নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Friday, May 29 2026, 4:30 am

Key Highlightsআগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরেই ফের পশ্চিমবঙ্গ রাজ্য লটারিকে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।
রাজ্যে ফিরতে চলেছে সাপ্তাহিক লটারি? আগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরেই অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, বাইরের রাজ্যের সংস্থা 'নো অবজেকশন' সার্টিফিকেট নিয়ে বঙ্গে লটারির ব্যবসা চালাচ্ছে। এবার লটারির মার্কেটে ফের ফিরতে চলেছে রাজ্য। উল্লেখ্য, ২০১৭-১৮ পর্যন্ত রাজ্য সরকারের লটারি ৪৮টি সাপ্তাহিক এবং ছ'টি বাম্পার খেলা চালাত। ২০১৮-১৯-এ টিকিট বিক্রি করে ২২৩ কোটি টাকা, ২০১৯-২০ অর্থ বর্ষে ৩০০ কোটি টাকা আয়ের পথ তৈরি করেছিল রাজ্য। ২০২০-তে আচমকা বন্ধ হয়ে যায় রাজ্য লটারি।
- Related topics -
- রাজ্য
- কোটিপতি লটারি
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- কোটিপতি


