Private Hospital | রাজ্যের হাতে আরও ১২০০ ‘প্রাইভেট’ বেড, সংরক্ষিত শয্যায় ভর্তিদের লাগবে না চিকিৎসা খরচও!

Tuesday, June 16 2026, 6:15 am
Private Hospital | রাজ্যের হাতে আরও ১২০০ ‘প্রাইভেট’ বেড, সংরক্ষিত শয্যায় ভর্তিদের লাগবে না চিকিৎসা খরচও!
highlightKey Highlights

দ্বিতীয় দফার বৈঠকে আরও ৪০টি বেসরকারি হাসপাতাল থেকে প্রায় ১২০০টি বেড সরকারি পরিষেবায় যুক্ত করার বিষয়ে নীতিগত সম্মতি মিলেছ


ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী, সরকারি জমি বা অন্যান্য সুবিধে পাওয়া বেসরকারি হাসপাতালগুলিকে ১০ শতাংশ ইন্ডোর পরিষেবা গরিব রোগীকে বিনামূল্যে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, অনেক ক্ষেত্রে এই পরিষেবা কেবল শয্যা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এই অবস্থায় পরিস্থিতি পাল্টাতেই শনিবারের বৈঠকে সবিস্তার নির্দেশিকা তুলে ধরা হয়। প্রথম দফার বৈঠকে কলকাতার ১৭টি বেসরকারি হাসপাতাল থেকে ৬৬০টি বেড পাওয়া যাবে বলে জানা গিয়েছিল। শনিবার দ্বিতীয় দফার বৈঠকে আরও ৪০টি বেসরকারি হাসপাতাল থেকে প্রায় ১২০০টি বেড সরকারি পরিষেবায় যুক্ত করার বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। সেই সঙ্গে জানানো হয়, বিনামূল্যের পরিষেবার আওতায় থাকা রোগীদের জন্য বেড চার্জ, চিকিৎসকের ফি, অস্ত্রোপচার, ওষুধ, কনজি়উমেবলস-সহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ হাসপাতালকেই বহন করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File