West Bengal | বন্ধ হবে সিন্ডিকেট, ভেড়ির মাছ চাষের টাকা ঢুকবে সরকারি কোষাগারে! স্বচ্ছতার বার্তা শাসকদলের

Friday, July 31 2026, 3:17 am
West Bengal | বন্ধ হবে সিন্ডিকেট, ভেড়ির মাছ চাষের টাকা ঢুকবে সরকারি কোষাগারে! স্বচ্ছতার বার্তা শাসকদলের
highlightKey Highlights

সিন্ডিকেট বন্ধ করে সরকারি ভেড়ির মাছ চাষের টাকা এ বার সরাসরি সরকারি কোষাগারে ঢুকিয়ে স্বচ্ছতার বার্তা দিল শাসকদল।


এবার ভেড়ি সিন্ডিকেট বন্ধ করতে উদ্যোগী শাসকদল। বৃহস্পতিবার হিন্দমোটরে সরকারি ভেড়ি থেকে দীর্ঘদিনের মাছ লুট রুখে দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। উল্লেখ্য, উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত হিন্দুস্তান মোটর কারখানা সংলগ্ন ফাঁকা জমিতে অসংখ্য ভেড়ি রয়েছে। অভিযোগ, বিস্তীর্ণ জলাজমি বা ভেড়িগুলোয় মাছ চাষ করতে দেওয়ার বিনিময়ে মৎস্যচাষিদের কাছ থেকে দুষ্কৃতীরা কোটি কোটি টাকা তোলা আদায় করত। উদ্যোগী বিধায়ক জেলাশাসক, মহকুমা শাসক, মৎস্য দপ্তর এবং বিএলআরও দপ্তরে যোগাযোগ করে অভিযোগ জানাতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এর পরেই এ দিন ভেড়ির মাছ নিলামের ব্যবস্থা করে। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, 'দীর্ঘদিন যাবৎ এই ভেড়িগুলোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তোলাবাজি করেছে বিগত সরকারি দলের আশ্রিত কিছু দুষ্কৃতী। রাজ্য সরকারের কোষাগারে একটি টাকাও জমা পড়েনি। যেহেতু এগুলো সরকারি ভেড়ি, তাই এখানকার সমস্ত মাছের অধিকারও রাজ্য সরকারের। নির্দিষ্ট নিলামের পদ্ধতি মেনে এ দিন থেকে মাছ তোলার কাজ শুরু হলো। পরবর্তী পর্যায়ে এই জলাশয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হবে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File