WB Mid Day Meal | রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল খাওয়াবে অন্নামৃত ফাউন্ডেশন, সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের
Saturday, November 7 2026, 3:33 pm

Key Highlightsরাজ্যের সমস্ত জেলায় ধাপে ধাপে স্কুলের পড়ুয়াদের খাবার সরবরাহের দায়িত্ব পেতে চলেছে অন্নামৃত ফাউন্ডেশন।
এবার রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্বের হাতবদল। রাজ্যের সমস্ত জেলায় ধাপে ধাপে স্কুলের পড়ুয়াদের খাবার সরবরাহের দায়িত্ব পেতে চলেছে অন্নামৃত ফাউন্ডেশন। আজ, শনিবার আনুষ্ঠানিকভাবে জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ প্রকল্পের অধীনে এই সংস্থাকে কাজ করার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। প্রশাসন জানিয়েছে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়ানো এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। অন্নামৃত ফাউন্ডেশন বিভিন্ন জেলায় কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন তৈরির উদ্যোগ নিচ্ছে। এই রান্নাঘর থেকেই সংশ্লিষ্ট স্কুলগুলিতে খাবার সরবরাহের ব্যবস্থা করা হবে।
- Related topics -
- রাজ্য
- মিড ডে মিল
- সরকারি স্কুল
- স্কুল
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষাদফতর
- শিক্ষামূলক
- শিক্ষা
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষামন্ত্রী


