WB Hospitals | টানা পুজোর ছুটি বাতিল ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের! করতে হবে রষ্টার ডিউটি, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Saturday, October 24 2026, 3:24 am
WB Hospitals | টানা পুজোর ছুটি বাতিল ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের! করতে হবে রষ্টার ডিউটি, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
highlightKey Highlights

চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সপ্তমী থেকে দশমী পর্যন্ত রস্টার ডিউটি চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।


পুজোর মুখে ডাক্তারদের ছুটিতে কোপ। সূত্রের খবর, এবার থেকে হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সপ্তমী থেকে দশমী পর্যন্ত রস্টার ডিউটি চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ফলে আগামী বছর থেকে দুর্গাপুজোর ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ছুটি নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হতে চলেছে। মন্ত্রীর বক্তব্য, ‘স্বাস্থ্য পরিষেবা জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত। ফলে উৎসবের মরশুমেও দায়িত্ব পালনে কোনও শৈথিল্য বরদাস্ত করা হবে না।’ উল্লেখ্য, চোরবাগানের ঘটনার পর শুক্রবার স্বাস্থ্য ভবনে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File