WB Higher Study Syllabus | রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে 'চাণক্য নীতি', বাংলায় পড়ানো হবে বৈদিক গণিতও! কী কী বদল সিলেবাসে?
Wednesday, November 4 2026, 1:46 pm

Key Highlightsরাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে এবার যুক্ত হচ্ছে চাণক্য নীতি। বৈদিক যুগের গণিতও এবার পড়ানো হবে বাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে।
বাংলার কলেজেগুলিতে উচ্চশিক্ষার সিলেবাসে বড়োসড়ো পরিবর্তন। জাতীয় শিক্ষা নীতি মেনে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স লিড করছেন অধ্যাপক এম জগদীশ কুমার। তিনি UGC-র প্রাক্তন চেয়ারপার্সন। কী কী পরিবর্তন আসছে? সূত্রের খবর, বাংলার উচ্চশিক্ষায় ফিরছে প্রাচীন গণিত শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হবে চাণক্য নীতি। বৈদিক যুগের গণিতও পড়ানো হবে বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে। টাস্ক ফোর্সের সদস্য তথা কল্য়াণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল বলেন, “বাংলার বিশ্ববিদ্যালয়গুলোতে একটা মডেল করা, গাইডলাইন তৈরি করে, NEP 2020 পুরোপুরি অনুসরণ করা হয়েছে। বৈদিক নীতি, শাস্ত্রীয় নীতি, যেগুলো বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য হবে, সেগুলো সিলেবাসে নিয়ে আসা হবে।”
- Related topics -
- রাজ্য
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষা
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষামূলক
- শিক্ষার্থী
- বেদ


