WB Govt School | এক বছরে বন্ধ হয়েছে ৯১৫টি সরকারি স্কুল, প্রকাশ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উদ্বেগজনক চিত্র!

Key Highlights২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেখানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫টি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র ৯২ হাজার ৮০০-তে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগজনক রিপোর্ট সামনে এসেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫টি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র ৯২ হাজার ৮০০-তে। অর্থাৎ, মাত্র এক বছরেই ৯১৫টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। এদিকে গত এক বছরে প্রায় ২ হাজার শিক্ষক অবসর গ্রহণ করলেও নতুন করে কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। বর্তমানে রাজ্যের প্রায় ১৯ হাজার সরকারি স্কুল চলছে মাত্র এক জন শিক্ষক দিয়ে। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন, “এই যে হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, কোথাও এক জন শিক্ষক, দুজন শিক্ষক। কিন্তু আরও উদ্বেগের বিষয় হল, সেনসাসের জন্য শিক্ষকদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে স্কুলে পড়াবে কে? স্কুল বাঁচানোর জন্য শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের আবেদন জানাচ্ছি।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- সরকারি স্কুল
- স্কুল
- শিক্ষাদফতর
- রাজ্য সরকার
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষামূলক


