Electricity Bill Subsidy | বিদ্যুতের বিলে আমজনতার স্বস্তি, প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির ঘোষণা অর্থমন্ত্রীর!

Monday, June 22 2026, 3:16 pm
Electricity Bill Subsidy | বিদ্যুতের বিলে আমজনতার স্বস্তি, প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির ঘোষণা অর্থমন্ত্রীর!
highlightKey Highlights

প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।


রাজ্যের বাজেটে বড় ঘোষণা বিজেপি সরকারের। বিদ্যুতের বিলে কিছুটা স্বস্তির খবর পেলো আমজনতা। প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এতে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যুতের বিল অনেকটাই কমে আসবে। এ দিন বাজেটের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় ভারত সরকার ১০০ ইউনিটে ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা দিচ্ছে। ৩০০ ইউনিটে ৭৮ হাজার টাকা দিচ্ছে। রাজ্যে এসসি/এসটি পরিবারের জন্য ১০০ ইউনিটে ৫ হাজার টাকা, ২০০ ইউনিটে ১০ হাজার টাকা ও ৩০০ ইউনিটে ১৫ হাজার টাকা অতিরিক্ত দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File