WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
‘গো ব্যাক স্লোগান’, ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে ঘিরে বিজেপির বিক্ষোভ
Thursday, April 22 2021, 6:32 am

Key Highlightsরাজ্যে ৪ জেলার মধ্যে আজ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহণ পর্ব সকাল সকাল শুরু হয়ে গিয়েছে। ব্যারাকপুরের তৃণমূলের মনোনীত প্রার্থী হলেন রাজ চক্রবর্তী। আজ ব্যারাকপুরের নানা এলাকার মতন লালকুঠি এলাকায় বুথ পরিদর্শন করতে গিয়ে তাঁর গাড়ী ঘেরাও করে বিক্ষোভ করে বিজেপির সদস্যরা। ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী বলেছেন, ‘‘আমি চাই শান্তিতে ভোট হোক। সব দলকেই আমি সেই কথা বলেছি।’’ রাজ-কে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও বলতে শুরু করে বিজেপির সমর্থকরা।
- Related topics -
- রাজ্য
- বিধানসভা নির্বাচন
- রাজ চক্রবর্তী


