WB Bus Conductor | বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে বডি ক্যামেরা! নারী সুরক্ষায় বড়ো পদক্ষেপ রাজ্যের

Saturday, September 5 2026, 2:37 pm
WB Bus Conductor | বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে বডি ক্যামেরা! নারী সুরক্ষায় বড়ো পদক্ষেপ রাজ্যের
highlightKey Highlights

মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে ওয়েব ক্যামেরা। ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।


এবার বসে মহিলা সুরক্ষার কথা মাথায় রেখে বড়ো পদক্ষেপ সরকারের। পরিবহনমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করলেন, এবার থেকে সরকারি এবং বেসরকারি বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে ওয়েব ক্যামেরা। পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই বিষয়ে বলেন, “মহিলা সুরক্ষা সবথেকে বড় বিষয় আমাদের কাছে। মাঝে মাঝে অভিযোগ আসছিল যে বাস দাঁড়াচ্ছে না। আবার কিছু কন্ডাক্টর আছে যারা টাকা নিয়ে নেন, অথচ টিকিট দেন না। এই দুর্নীতি রুখতেই, নজরদারির জন্য সকলকে বডি ক্যাম লাগাতে হবে। সবটা রেকর্ড হবে। আমরা কন্ট্রেল রুম থেকে সবটা দেখতে পারব। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নজরদারির জন্য ২০-২৫ জন কাজ করবে ২৪ ঘণ্টা। আমরা এক বছরের মধ্যে প্রত্যেকটা বাসে সিসিটিভি ক্যামেরা বা কন্ডাক্টরদের বডিক্যাম লাগানো বাধ্যতামূলক করা হবে। বাসমালিকদের সঙ্গে আমরা কথা বলব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File