Breaking News | ফলতায় ১৩ রাউন্ড শেষে বিজেপি ৫৮ হাজার ভোটে এগিয়ে! ব্যবধান ছাড়াল ৫০ হাজার!

Sunday, May 24 2026, 8:37 am
Breaking News | ফলতায় ১৩ রাউন্ড শেষে বিজেপি ৫৮ হাজার ভোটে এগিয়ে! ব্যবধান ছাড়াল ৫০ হাজার!
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


বেলা ০১:২০, ২৪শে মে : ফলতায় ১৩ রাউন্ড শেষে বিজেপি ৫৮ হাজার ভোটে এগিয়ে!

ফলতায় ব্যবধান ৫০ হাজার ছাড়াল। ১৩ রাউন্ড শেষে বিজেপি ৫৮ হাজার ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে সিপিএম। তৃণমূলের জাহাঙ্গির চার নম্বরেই।

বেলা ১২:৩০, ২৪শে মে : ফলতায় ব্যবধান আরও বাড়াল বিজেপি,৩৮ হাজার ভোটে এগিয়ে গেরুয়া শিবির !

Trending Updates

ফলতায় ব্যবধান আরও বাড়াল বিজেপি। দশম রাউন্ড শেষে তারা ৩৮ হাজার ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে সিপিএম। তৃণমূলের জাহাঙ্গির চার নম্বরেই।

বেলা ১২:০০, ২৪শে মে : শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ব্যবসায়ীর উদ্ধার ৪ কোটি টাকার সোনা ও ডায়েরি!

শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ কোটি টাকার সোনা এবং ডায়েরি উদ্ধার হয়েছে। সম্প্রতি ইডি অভিযানে তা মিলেছে। পরে তা বাজেয়াপ্ত করা হয়েছে।

সকাল ১১:৪০, ২৪শে মে : ফলতায় ২৬ হাজার ভোটে এগিয়ে বিজেপি!

ফলতায় ব্যবধান আরও বাড়াল বিজেপি। সপ্তম রাউন্ড শেষে তারা ২৬ হাজার ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে সিপিএম। তৃণমূলের জাহাঙ্গির চার নম্বরেই।

সকাল ১১:১০, ২৪শে মে : শহরে ফের চলল বুলডোজার অ্যাকশন, ভেঙে দেওয়া হলো বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ!

শহরে ফের চলল বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। রবিবার তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ড, যে এলাকার কাউন্সিলর জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। রবিবার সকালে সেই এলাকায় পৌঁছে যায় বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে শুরু হয় অ্যাকশন।

সকাল ০৯:৩৫, ২৪শে মে : ফলতায় প্রথম রাউন্ডেই ৯ হাজার ভোটে লিড বিজেপির!

ফলতায় প্রথম রাউন্ডেই ৯ হাজার ভোটে লিড বিজেপির। দ্বিতীয় স্থানে সিপিএম। তৃতীয় কংগ্রেস। তৃণমূল চতুর্থ স্থানে।

সকাল ০৯:০৫, ২৪শে মে : ফলতায় রিপোলের কাউন্টিং শুরু!

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভোটগণনার প্রক্রিয়া। মোট ১৯টি টেবিলে ২১ রাউন্ডে চলবে কাউন্টিং। গণনাকেন্দ্রে নেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান বা তৃণমূলের কোনও কাউন্টিং এজেন্ট। অন্য দিকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা রয়েছেন কাউন্টিং সেন্টারে। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File