Cancer Vaccine | সরকারি থেকে বেসরকারি- সব প্রতিষ্ঠানেই বিনামূল্যে মিলবে ক্যান্সারের টিকা
Friday, March 6 2026, 5:39 am

Key Highlightsসরকারি হাসপাতালের পাশাপাশি এ বার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেও বিনামূল্যে মিলবে এইচপিভি ভ্যাকসিন।
জরায়ুমুখের ক্যান্সারে ভোগা রোগীদের জন্যে বড়ো ঘোষণা কেন্দ্রীয় সরকারের। স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে, সরকারি হাসপাতালের পাশাপাশি এ বার থেকে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেও বিনামূল্যে মিলবে এইচপিভি ভ্যাকসিন। সপ্তাহে সর্বোচ্চ দু’দিন টিকা দেওয়া যাবে। এই টিকার জন্য গ্রাহকের কাছ থেকে কোনও ‘সার্ভিস চার্জ’ বা ফি নেওয়া যাবে না। ‘কোল্ড চেন’ থেকে ভ্যাকসিন সংগ্রহ, সেশন শেষে ব্যবহৃত খালি ভায়াল এবং অব্যবহৃত ভর্তি ভায়াল ফেরানোর দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের।
- Related topics -
- দেশ
- স্বাস্থ্য
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্য সচিব
- স্বাস্থ্য কর্মী
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্যভবন
- ক্যান্সার
- ক্যান্সার ভ্যাকসিন
- ক্যান্সার রোগী
- ভারত


