Bomb Scare | বাংলার একাধিক আদালতে বোমাতঙ্ক, মেইল আসতেই পৌঁছলো বোম্ব স্কোয়াড!
Tuesday, February 24 2026, 9:35 am

Key Highlightsমঙ্গলবার বেলা ১১টা নাগাদ বোমা হুমকির মেইল পান কলকাতার সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক।
রাজ্যের প্রায় প্রতিটি জেলার নিম্ন আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বোমা হুমকির মেইল পান কলকাতার সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক। বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের কর্তব্যরত কর্মীরা এবং পুলিশ কুকুররাও। শুরু হয় তদন্ত। অন্যদিকে আসানসোল, হুগলি, বহরমপুর, কাঁথির বিচারকদের মেইলেও আসে বোমাতঙ্কের হুমকি। তাতে বলা হয় আদালত চত্বরে বোমা রাখা হয়েছে, দুপুরে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হবে আদালত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাইকোর্ট
- আদালত
- বোমাতঙ্ক


