WB Elections | নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সীমান্তে কড়া নজর, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-প্রধানের

Thursday, March 26 2026, 5:31 pm
WB Elections | নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সীমান্তে কড়া নজর, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-প্রধানের
highlightKey Highlights

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে BSF-এর তরফে সবরকম ভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যপালের বৈঠকে।


সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার বিশেষ বৈঠক করলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ BSF এর ভূমিকা নিয়ে BSF এর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের প্রধান সুমিত শরণের সঙ্গে লোকভবনে আলোচনায় বসলেন তিনি। এদিন সীমান্তবর্তী এলাকাগুলিতে আইন শৃঙ্খলা রক্ষায় BSF এর প্রস্তুতির সমগ্র পরিকল্পনা তুলে ধরা হয়েছে। লোকভবন সূত্রের দাবি, BSF বাহিনীর সামগ্রিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File