WB Assembly Elections 2026 | দ্বিতীয় পর্বের ভোটে আরও বেশি সিসিটিভি, স্পর্শকাতর বুথের নজরদারিতে রাস্তাতেও থাকছে ক্যামেরা
Saturday, April 25 2026, 5:51 pm

Key Highlightsস্পর্শকাতর বুথগুলিতে নজরদারি চালাতে আরও বেশি সংখ্যক ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিলো কমিশন।
মোটের উপর প্রথম দফায় শান্তিপূর্ন নির্বাচন হয়েছে রাজ্যে। দ্বিতীয় দফায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে বদ্ধপরিকর কমিশন। কমিশন জানিয়েছে, সীমান্তবর্তী সমস্ত জেলায় ড্রোনের সংখ্যা বাড়ানো হবে। স্পর্শকাতর বুথে থাকবে তিনটি করে ক্যামেরা। বুথের ভিতরে থাকবে দু’টি আর বাইরে থাকবে একটি। বুথের সামনের রাস্তাতেও থাকবে ক্যামেরা। কলকাতা এবং হাওড়ার মতো ঘিঞ্জি বা ঘনবসতি এলাকার বুথে অশান্তি রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রতি ১০টি বুথের জন্য একটি করে ক্যুইক রেসপন্স টিমও বরাদ্দ থাকছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- স্মার্ট ক্যামেরা


