West Bengal Assembly Election | ভোটমুখী বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ২৪০০ কোম্পানির, ভোটের পরেও থাকবে বাহিনী!-ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

Saturday, March 21 2026, 5:27 pm
West Bengal Assembly Election | ভোটমুখী বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ২৪০০ কোম্পানির, ভোটের পরেও থাকবে বাহিনী!-ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের
highlightKey Highlights

ভোটমুখী বাংলায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, ভোট মিটে যাওয়ার পরেও বঙ্গে ৫০০ কোম্পানি বাহিনী থেকে যাবে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে।


আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুদফায় ভোট হবে বাংলায়। রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই বাংলায় ৪৮০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। পর্যায়ক্রমে রাজ্যে আরও ১৯২০ কোম্পানি মোতায়েন করা হবে। বাংলায় মোট ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ৩১ মার্চ প্রথম দফায় ৩০০ কোম্পানি বাহিনী পৌঁছবে রাজ্যে। স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিক সূত্রে খবর, ৭, ১০, ১৩ এবং ১৭ এপ্রিল যথাক্রমে ৩০০, ৩০০, ২৭৭ এবং ৭৪৩ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File