West Bengal Assembly Election | অভিনেত্রী মিমি হেনস্থায় গিয়েছিলেন জেলে, বনগাঁয় বিজেপিতে যোগ তনয় শাস্ত্রীর!
Friday, April 3 2026, 2:56 am

Key Highlightsনির্বাচনের মুখে এবার বিজেপিতে যোগ দিলেন সেই তনয় শাস্ত্রী। হাবরার একটি অনুষ্ঠানে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা হাতে নেন তিনি।
অভিনেত্রী মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগে জানুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। পরে জামিনে মুক্তি পেয়ে বনগাঁ থানায় অভিযোগও জানান তিনি। অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ টাকা, পাশাপাশি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও চাওয়া হয় অভিনেত্রীর থেকে। এই ঘটনার ২ মাসের মাথায় বিজেপিতে যোগ দিলেন তনয় শাস্ত্রী। হাবরার একটি অনুষ্ঠানে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা হাতে নেন তিনি। এদিন তিনি বলেন, রাজনীতিকে ব্যবহার করে তাঁকে অপদস্ত করা হয়েছে, তাই তিনি রাজনীতিতে যোগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গ
- রাজ্য
- বিধানসভা নির্বাচন
- বিজেপি প্রার্থী
- বিজেপি নেত্রী
- মিমি চক্রবর্তী


