WB Election 2026 | রাত পোহালেই শুরু ভোট গণনা, আরও কড়া কমিশন, কী কী নির্দেশ দেওয়া হলো?

Sunday, May 3 2026, 2:22 pm
WB Election 2026 | রাত পোহালেই শুরু ভোট গণনা, আরও কড়া কমিশন, কী কী নির্দেশ দেওয়া হলো?
highlightKey Highlights

২০২৬-এ গণনা পর্যবেক্ষকদের সহায়তা করার জন্য ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং গণনা কেন্দ্রগুলির চারপাশে নিরাপত্তা জোরদার করতে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।


রাত পোহালেই রাজ্যে ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গণনা সুষ্ঠুভাবে পরিচালনায় একাধিক নির্দেশ কমিশনের। ১) গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিদের প্রবেশ নিষেধ। ECI.NET-এর মাধ্যমে গণনাকর্মী, প্রার্থী এবং তাঁদের এজেন্টদের ফটো আইডি যাচাই করে তবেই ঢুকতে দেওয়া হবে। ২) সকাল ৮টার সময়ে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল তারপর ইভিএম গণনা হবে। ৩) গণনাকেন্দ্রের চারপাশে পুলিশ প্রহরা থাকবে। ৪) গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File