WB Assembly Election 2026 | “এবার বিজেপির হাতে দায়িত্ব দিন।” - নন্দীগ্রামে ভোটের আগে আর্জি শুভেন্দুর

Thursday, April 23 2026, 4:10 am
WB Assembly Election 2026 | “এবার বিজেপির হাতে দায়িত্ব দিন।” - নন্দীগ্রামে ভোটের আগে আর্জি শুভেন্দুর
highlightKey Highlights

সাতসকালে শান্তিকুঞ্জ থেকে বেরিয়েই নির্বাচন কমিশনের কাজে যে সন্তুষ্ট তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।


রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েই শুভেন্দু অধিকারী বললেন, “বেশি উৎপাত করতে পারেনি। পারবেও না।” আমজনতার উদ্দেশ্যে আর্জি জানিয়ে তিনি বলেন, “পরিবর্তন আনুন। এবার বিজেপির হাতে দায়িত্ব দিন। ভোট শান্তিপূর্ণ হোক। যদিও এবার খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না। প্রাথমিকভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। এবার সেঅর্থে কোনও অশান্তি হয়নি। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File