West Bengal Election 2026 | ভোটারের জামার পকেটে লুকোনো স্পাই ক্যামেরা! দ্বিতীয় দফা ভোটের অন্তিম লগ্নে অভিযোগ মগরাহাটে

Wednesday, April 29 2026, 4:23 pm
West Bengal Election 2026 | ভোটারের জামার পকেটে লুকোনো স্পাই ক্যামেরা! দ্বিতীয় দফা ভোটের অন্তিম লগ্নে অভিযোগ মগরাহাটে
highlightKey Highlights

ভোটারের জামার পকেটে নাকি আটকানো ছিল স্পাই ক্যামেরা! এই মর্মে ভোটাধিকার হরণের অভিযোগ জমা পড়ল কমিশনের কাছে।


বঙ্গে মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে কমিশনের কাছে নয়া অভিযোগ জমা পড়েছে মগরাহাট পশ্চিম থেকে। অভিযোগ, ওই কেন্দ্রে ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়েছে যাতে জানা যায় ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন! তবে কোন দল অভিযোগ জানিয়েছে তা জানা যায়নি। অভিযোগ খতিয়ে দেখা হবে, আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। আজ, বুধবার দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট দানের হার ৮৯.৯৯ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File