West Bengal Assembly Election 2026 | ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, বিকল্প নথি কী কী?

Tuesday, April 28 2026, 5:09 pm
West Bengal Assembly Election 2026 | ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, বিকল্প নথি কী কী?
highlightKey Highlights

এবার ভোট দিতে গেলে সঙ্গে রাখতে হবে দুটি নথি৷ একটি ভোটার কার্ড, এবং অন্যটি ভোটার স্লিপ৷


ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন আপনি। আরও ১২টি গ্রহণযোগ্য নথির কথা জানিয়েছে কমিশন। সেগুলি হলো: ১.আধার কার্ড, ২.প্যান কার্ড, ৩. ভারতীয় পাসপোর্ট, ৪. ড্রাইভিং লাইসেন্স, ৫. ব্যাঙ্কের অথবা পোস্ট অফিসের পাসবুই (ছবি-সহ), ৬. ১০০ দিনের কাজের জব কার্ড (ছবি-সহ), ৭.পেনসনের নথি (ছবি-সহ), ৮.শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতায় দেওয়া স্মার্ট কার্ড, ৯.স্বাস্থ্যবিমা প্রকল্পে শ্রম মন্ত্রকের দেওয়া স্মার্ট কার্ড, ১০. কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্র, ১১.এমপি, এমএলএ ও এমএলসি দ্বারা জারি করা সরকারি পরিচয় পত্র, ১২.ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দ্বারা প্রদত্ত অক্ষমতার আইডি কার্ড যা UDID।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File