WB Assembly Election 2026 | সাতসকালে EVM বিকল বালি বিধানসভা কেন্দ্রে, উত্তেজনা সামলাতে রাস্তায় রাস্তায় পুলিশ, গ্রেপ্তার ২

Wednesday, April 29 2026, 6:04 am
WB Assembly Election 2026 | সাতসকালে EVM বিকল বালি বিধানসভা কেন্দ্রে, উত্তেজনা সামলাতে রাস্তায় রাস্তায় পুলিশ, গ্রেপ্তার ২
highlightKey Highlights

বুধবার সকালে ভোট চলাকালীন বালি বিধানসভা কেন্দ্রের একটি বুথে EVM বিকল হয়ে যায়। স্তব্ধ হয়ে পড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া।


দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের সকালে উত্তেজনা ছড়ালো হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে। বুধবার সকালে ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ে দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ চলছিল। হঠাৎই বিকল হয়ে যায় একটি EVM। স্তব্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুদ্ধ ভোটারদের সামলাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। গ্রেপ্তার করা হয় দুই বিক্ষোভকারীকেও। প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File